Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, September 09, 2022

কুলুতে নিখোঁজ কলকাতার ৪ অভিযাত্রী

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ কুলুতে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হয়েছেন কলকাতার ৪ অভিযাত্রী। এরা হলেন অভিষেক বণিক (৪৩), চিন্ময় মন্ডল (৪৩) ,দিবস দাস (৩৭) ও বিনয় দাস (৩১)। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের ডিরেক্টর সুদেশ কুমার মোক্তা জানিয়েছেন, তারা মাউন্ট আলি রত্নী টিব্বা (৫৪৫৮-মি) ট্রেকিং করছিলেন বলে জানা গেছে। তিনি আরও বলেন, দুই সদস্য ও একজন রাঁধুনি মানালির কাছে ওয়াচেমে ফিরে আসেন এবং কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। মানালির অটল বিহারী বাজপেয়ী ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস (এবিআইএমএস) সকালে নিখোঁজ ট্রেকারদের সন্ধানে একটি উদ্ধারকারী দল পাঠায়, মোক্তা বলেন।

No comments:

Post Top Ad

Pages