Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, September 09, 2022

দ্বিতীয় শ্রেণির দলিত সম্প্রদায়ের এক প্রতিবন্ধী ছাত্রীর হাতে ফুটন্ত তরকারি ফেলে দেওয়ার অভিযোগ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তরপ্রদেশের এক দ্বিতীয় শ্রেণির দলিত সম্প্রদায়ের প্রতিবন্ধী ছাত্রীর হাতে ফুটন্ত তরকারি ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের লোকজনের অভিযোগ, তারা এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে গেলে তাদের গালিগালাজ করে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। 
 অভিযোগে জানা গেছে, বারাবাঁকি জেলার টিকাইতনগর থানা এলাকার অন্তর্গত পুরন্দালাইয়ের প্রাথমিক বিদ্যালইয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী লক্ষ্মী রাওয়াত। সে প্রতিবন্ধী। আর সে কারণেই তাকে এবং স্কুলের বাকি শিক্ষার্থীদের আলাদাভাবে খাওয়ানো হয়।পরিবারের অভিযোগ, সে দলিত হওয়ার কারণে আমিন নামে ওই স্কুলের প্রধান শিক্ষক তাঁদের মেয়ে লক্ষ্মীর হাতে ফুটন্ত তরকারি ঢেলে দিয়েছেন। এই ঘটনা নিয়ে বহু জায়গায় অভিযোগ জানালেও এখনও পর্যন্ত কোথাও থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন। 
অন্যদিকে, স্কুলের প্রধান শিক্ষক আমিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন,স্কুলে এমন কোনও ঘটনা ঘটেনি। একই সঙ্গে স্কুলে অস্পৃশ্যতার যাবতীয় অভিযোগও অস্বীকার করেছেন তিনি। বারাবাঁকির ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার সন্তোষ দেব পান্ডে জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এই ঘটনার কোনও সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post Top Ad

Pages