Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, September 03, 2022

কে জি এফ ২ এর রকিভাই হওয়ার জন্যই সিরিয়াল কিলার হয়ে ওঠা, দাবি ৫ খুনে অভিযুক্ত টিন এজার খুনীর

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ যে অজানা আততায়ী গত এক সপ্তাহ মধ্যপ্রদেশের সাগর শহরকে সন্ত্রস্ত করে রেখেছিল, একের প্র এক খুন হচ্ছিল নিরাপত্তারক্ষী, সেই সিরিয়াল কিলারকে শেষপর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতি রাতে তার লক্ষ্য ছিল একজন নিরাপত্তা-রক্ষী। আর এভাবেই সে পর পর তিন রাতে খুন করেছিল তিন জন নিরাপত্তা রক্ষীকে। এরপর, বাকি ৪ দিনে আরো ২ নিরাপত্তা রক্ষী খুন হয় এই ১৯ বছরের তরুণের হাতে। খুনের কোনো নির্দিষ্ট কারণ ছিল না, তবে উদ্দেশ্য ছিল ।বিখ্যাত’ হওয়া। আর এই ‘বিখ্যাত’ হওয়ার জন্য তার পরের টার্গেট ছিল পুলিশ কর্মী। আর তার আদর্শ ছিল কে জি এফ ২ এর রকিভাই। এমনটাই জানিয়েছে ওই সিরিয়াল কিলার শিবপ্রসাদ ধুরভে ওরফে হালকু। এমনকি, পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাচ্ছিল, তখন সে হাসতে হাসতে বলেছিল, কাল রাতে আর একজনকে খুন করেছি, তারপর হাতে ভিক্ট্রি সাইন দেখায়। জানা গেছে, এই যুবক তার মাকে বলেছিল, “বিশ্ব শীঘ্রই আমাকে চিনবে।" পুলিশ শুক্রবার ভোরে এই সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছে। পুলিশকে সে বলেছে, কে জি এফ ২ এর রকিভাই হওয়ার জন্যই সিরিয়াল কিলার হয়ে ওঠাই ছিল তার স্বপ্ন। সিনেমায় তার অপরাধের ধারণা এবং আচার-আচরণ ধার করেই নিজেকে একজন ‘বিখ্যাত সিরিয়াল কিলার’ হিসাবে গড়ে তুলছিল সে।

No comments:

Post Top Ad

Pages