Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, September 05, 2022

খিমলোগা পাসে কলকাতার ট্রেকারের মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ উত্তরাখন্ড-হিমাচল সীমান্তে খিমলোগা পাসে ট্রেকিং করার সময় মর্মান্তিক ভাবে মৃত্যু হল কলকাতা থেকে আসা ৪২ বছর বয়সী ট্রেকার সুজয় দুলের। একটি হিমবাহের দেয়াল বেয়ে নিচে নামার সময়, যে কোন ভাবে তিনি পড়ে যান, সেখানেই তার মৃত্যু হয় এবং তার এক বন্ধু আহত হন। রবিবার সন্ধ্যায়, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং হিমাচল পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের একটি দল দুর্ঘটনাস্থলে আটকে পড়া আহত ট্রেকার এবং তিন পোর্টারকে উদ্ধার করে। আজ থেকে সুজয় দুলের মৃতদেহ উদ্ধারে অভিযান শুরু করা হবে। কিন্নৌর জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (ডিডিএমএ) সুপারভাইজার শঙ্করের মতে, গত ১ সেপ্টেম্বর উত্তরকাশীর লিওয়াড়ি গ্রাম থেকে কলকাতার তিন ট্রেকার গ্রামের ছয়জন কুলি নিয়ে তাদের অভিযান শুরু করেছিল।

No comments:

Post Top Ad

Pages