ভয়েস ৯, নিউজ ডেস্কঃ শিশু চোর সন্দেহে সাধুদের মারধর করা হল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলিতে জাট তহসিলের লাভাঙ্গা গ্রামে। এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ একটি মামলা দায়ের করে। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের বাসিন্দা চার সাধু গাড়িতে করে কর্ণাটকের বিজাপুর থেকে মন্দির শহর পান্ধারপুরের দিকে যাচ্ছিল। যাবার পথে তারা এক মন্দিরে বিশ্রাম নেবার জন্য থামেন। ইচ্ছা ছিল পরের দিন আবার রওনা দেবে। কিন্তু, তারা রাস্তা না জানায় পরের দিন ওই সাধুরা একটি বাচ্চা ছেলের কাছে রাস্তার হদিশ করছিল। এরপর কিছু স্থানীয় লোক সন্দেহ করে যে তারা অপরাধী গ্যাংয়ের সঙ্গে যুক্ত যারা শিশুদের অপহরণ করে। এরপর তারা ওই সাধুদের ব্যপক মারধর করে। পুলিশের কাছে খবর গেলে তারা লাভাঙ্গা গ্রামে ছুটে যায়। তারপর সেখানে পৌঁছে আহত সাধুদের হাসপাতালে নিয়ে যায়। পুলিশ আধিকারিক দীক্ষিত গেদাম বলেন, ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে সাধুদের মারধর করার জন্য, শীঘ্রই আরও অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, September 14, 2022
মহারাষ্ট্রের সাংলিতে শিশু চোর সন্দেহে সাধুদের মারধর, গ্রেফতার ৬
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment