নিজস্ব প্রতিনিধিঃ সিবিআই ও ইডিকে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্যই ব্যবহার করা হচ্ছে। এই দুটি সংস্থা কেন্দ্রিয় সরকারের পোষা তোতাপাখি। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তারা ইডি ও সিবিআই কে ব্যবহার করছে। আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টুইট করা হয়। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আজ সকাল ১১টায় ডায়মণ্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী হাজিরা দেবেন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য এর আগে কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের মান্যতা দিয়ে দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরাও দিয়েছিলেন তিনি। এদিকে, অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে ইডির ৫ জনের একটি বিশেষ তদন্তকারী দল এসেছে কলকাতায়।
২১ জুলাই এর সমাবেশের পর ইডি গ্রেপ্তার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। গত সোমবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তৃতা রাখার সময় তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অভিষেককে আবার নোটিস ধরাতে পারে। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভাল বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনও সংস্থা নোটিস ধরাবে।’
এদিকে, আজ সকাল ১১ টায় সল্ট লেকের সিজি কমপ্লেক্সে হাজিরা দিতে এসেছেন অভিষেক। ইডি কর্তারাও প্রস্তুত তাদের প্রশ্ন নিয়ে। মূলতঃ কয়লা কেলেঙ্কারীতে কারা কারা যুক্ত ছিলেন এবং তাদের ভূমিকা কী ছিল, সে ব্যাপারে প্রশ্ন করা হতে পারে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, September 02, 2022
কয়লা কেলেঙ্কারীতে অভিষেককে ইডির ডাকা নিয়ে তৃণমূলের টুইট, আজ অভিষেকের হাজিরা
Tags
Kolkata#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment