Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, September 22, 2022

‘নেকেড ম্যান’ এর সিসিটিভি ফুটেজ ঘিরে আতঙ্ক মুম্বাই এর থানেতে


ভয়েস ৯, মুম্বাইঃ এক নগ্ন পুরুষের সিসিটিভি ফুটেজকে নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে মুম্বাইএর থানে র দীঘার বাসিন্দাদের। এই নগ্ন পুরুষের ভিডিও ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মোবাইলে আর তারপর শুরু হয়েছে ‘নেকেড ম্যান’ আতঙ্ক। এর সঙ্গে গত ১৫ দিন ধরে যুক্ত হয়েছে নানা ধরণের গুজব। সময় যত এগোচ্ছে গুজবের ডালপালা তত ছড়িয়ে পড়ছে এক মহল্লা থেকে অন্য মহল্লায়। পুলিশ এই সিসিটিভি ফুটেজের উতস নিয়ে শুরু করেছে তদন্ত। একইসঙ্গে এলাকাবাসীদের আস্থা ফেরানোর জন্য ও তাদের সাহস যোগাতে শুরু হয়েছে রাত টহল। রাবালে এমআইডিসি পুলিশ কৃষ্ণওয়াদি, সঞ্জয় গান্ধী নগর এবং আম্বেদকর নগরের ঘনবসতিপূর্ণ এলাকায় রাতের নজরদারি বাড়িয়েছে।
জানা গেছে, এক ব্যক্তি রাতে বাড়ির বাইরে এক নগ্ন পুরুষকে দেখেন। লোকটি একটি বাড়িতে উঁকি দিচ্ছিল। তার শরীরে কোন পোষাক ছিল না, সম্পূর্ণ নগ্ন। ওই ব্যক্তি বলেছিলেন,  "আমি তার দিকে চিৎকার করার পরে, সে পালাতে শুরু করে। আমি তাকে ধাওয়া করেছিলাম কিন্তু সে গলিতে অদৃশ্য হয়ে গিয়েছিল।" এর কিছুক্ষণের মধ্যেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে,। ওই ভিডিও র ক্লিপগুলির মধ্যে একটিতে দেখা গেছে কোনও পোশাক ছাড়াই একজন ব্যক্তি একটি অস্ত্র বহন করছে। বাসিন্দারা বলছেন যে তারা বাড়ির ছাদে পায়ের শব্দও । কেউ কেউ দাবি করেছে যে কিছু সিরিয়াল রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে। তবে পুলিশ এ ধরনের কোনো অভিযোগ পায়নি। 
কৃষ্ণাওয়াড়ির বাসিন্দা পূজা যাদব স্থানীয় মিডিয়াকে জানান, “আমরা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম, কিন্তু তারা প্রথমে আমাদের গুরুত্ব দেয়নি। এখন, তারা প্রতি রাতে এলাকায় টহল দিচ্ছে।“ ডিসিপি (জোন ১) বিবেক পানসারে জানিয়েছেন, "নেকেড ম্যান নিয়ে তথ্যের চেয়ে বেশি গুজব রয়েছে। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ রয়েছে তবে এটি কোথায় ঘটেছে তা আমরা যাচাই করার চেষ্টা করছি। এখন পর্যন্ত, খুব কমই গুরুতর অপরাধ রয়েছে। এইমাত্র আমরা তথ্য পেয়েছি যে কালওয়া পুলিশ একই রকম চেহারার একজনকে গ্রেপ্তার করেছে এবং রাবালে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আমরা তাদের মতামতের অপেক্ষায় আছি'।

No comments:

Post Top Ad

Pages