নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শেষপর্যন্ত পুজো-উদ্যোক্তাদের মুখে হাসি ফুটলো। আদালতের রায় গেল রাজ্য সরকারের অনুকূলে। পুজো অনুদান মামলায় হাইকোর্ট শর্তসাপেক্ষে পুজো অনুদানে দেওয়ার ব্যাপারে সায় দিয়েছে। রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে আদালত জানিয়েছে, প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান দিতে পারবে রাজ্য। এই নির্দেশে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৬টি শর্তে পুজো অনুদানে অনুমতি দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা হিসাবে পুজো অনুদান দেওয়ার যে কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই পুজো অনুদান মামলায় আজ রায় ঘোষণা করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুজো অনুদানের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মোট ৫টি জনস্বার্থ মামলা হয়েছিল।
রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা হিসাবে পুজো অনুদান এবং বিদ্যুতের বিলে ৬০ % ছাড় দেওয়ার কথা ঘোষণা হওয়ার পর কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যেখানে রাজ্যের সরকারী কর্মীদের ডিএ দিতে পারছে না রাজ্য সরকার, সেখানে এই খরচ কেন? এরপর দায়ের করা হয় চতুর্থ ও পঞ্চম মামলা।চতুর্থ মামলায়
প্রশ্ন তোলা হয়, অনুদানের জন্য খরচ করার টাকা কী রাজ্য বাজেটে ছিল? সেখানে বলা হয়েছিল, যদি বাজেটে বরাদ্দ না হয়ে থাকে, তা হলে এই অনুদানের টাকা কোথা থেকে আসছে? এছাড়া দাবি তোলা হয়েছিল যদি পুজো কমিটিগুলিকে যদি ৬০% ছাড় দেওয়া হয়, তাহলে পরিবারের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে না কেন?
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, September 13, 2022
শর্তসাপেক্ষে পুজো অনুদানে সায় আদালতের, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
Tags
Kolkata#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment