নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ আজ সকালে রুগ্রামের বিনোলা গ্রামে অবস্থিত একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন লাগে বলে জানা গেছে। ঘটনাস্থলে দমকলের ৩০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনার কাজ চালাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক আধিকারিক। জানা গেছে, ভোর চারটে নাগাদ আগুন লাগে, তবে এখনো পর্যন্ত কীভাবে আগুন লাগলো, তা সঠিকভাবে জানা যায়নি। খবর পেয়েই পুলিশের একটি দলও কারখানায় পৌঁছয়।
ফায়ার সার্ভিসের এক আধিকারিক নরেন্দ্র যাদব জানিয়েছেন, "কারখানার ভিতরে আটকে পড়া ৬ শ্রমিককেও আমরা উদ্ধার করেছি। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব রকম চেষ্টা করছি।"
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Saturday, October 15, 2022
গুরুগ্রামের প্যাকেজিং কারখানায় ভয়ানক আগুন, আটক ৬ শ্রমিক উদ্ধার
Tags
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment