Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, October 15, 2022

জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সন্ত্রাসবাদীদের গুলি এক কাশ্মীরি পণ্ডিতকে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সকালে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের চৌধরিতে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি  করা হয়। গত আগস্ট মাসে কেপিএসএস-এর সভাপতি সঞ্জয় টিক্কু বলেছিলেন, 'কাশ্মীর উপত্যকায় কোনো কাশ্মীরি পণ্ডিতই নিরাপদ নয়।" জানা গেছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চৌধুরী গুন্ড এলাকায় এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে আহত করা হয়েছে। 

এক আধিকারিক জানিয়েছেন, তিনি যখন তাঁর আবাসিক বাড়ির লনে ছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

তিনি বলেন, এর পরপরই, তাকে  নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই কর্মকর্তা আরও জানান, হামলাকারীকে ধরতে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার আস্তাঙ্গু এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। একজন সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, আস্তানাঙ্গু এলাকায় দুটি গ্যাস সিলিন্ডার লাগানো প্রায় ১৫-১৬ কেজি ওজনের একটি আইইডি পাওয়া গেছে। পুলিশ, সেনাবাহিনী ও বিডিএসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিডিএস আইইডি পরীক্ষা করছে এবং শীঘ্রই এটি নিষ্ক্রিয় করা হবে।
প্রতীকি ছবি

No comments:

Post Top Ad

Pages