Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, October 17, 2022

বিহারের কাটিহারে নৌকাডুবিতে ৫ শিশুসহ ৭ জন নিহত

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ রবিবার বিহারের কাটিহার জেলায় এক মর্মান্তিক নৌকাডুবিতে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। জানা গেছে, নৌকাটিতে কৃষক, শ্রমিক ও শিশুসহ মোট ১০ জন যাত্রী ছিলেন। রবিবার বারারি থানা এলাকার মারঘিয়া গ্রামের কাছে ব্র্যান্ডি নদীতে হঠাৎই নৌকাটি উল্টে যায়। সাঁতরে সাঁতরে তীরে উঠে তিন জন প্রাণ বাঁচাতে পারলেও মৃত্যু হয়েছে ৭ জনের। ডুবুরিরা সাতটি মৃতদেহই উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নৌকার সকলেই মারঘিয়া গ্রামের পাসোয়ান টোলার বাসিন্দা ছিলেন। এরা পার্শ্ববর্তী গ্রামের চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন।

No comments:

Post Top Ad

Pages