Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, October 16, 2022

করবা চৌথঃ স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর বিষপান, জীবন হেরে গেল, জিতল ভালোবাসা

তারক ঘোষঃ নাঃ, এটা কোন সিনেমার কাহিনী নয়। নয় কোন রোমান্টিক উপন্যাসের ট্রাজিক পরিণতি। এট হল একেবারে এই বাস্তবের মাটি থেকে উঠে আসা অমর প্রেম-কথা। স্বামীর আয়ু বৃদ্ধির রাতেই চলে গেলেন স্ত্রী আর সেই বিরহে স্বামী বিষপান করলেন। জীবন হেরে গেল সেদিন, কিন্তু পরপারের কোন এক সূদূর দিগ্নতে শুকতারার মতো জীবন্ত হয়ে রইল প্রেম।
ঘটনাটা মর্মান্তিক, কিন্তু বাস্তব। মধ্যপ্রদেশের পরদেশিপুরাতে একটি মধ্যবিত্ত পরিবারে ঘটনা এটি। কোন এক কারণে করবা চৌথের দিন আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী সোনু। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তাররা তাদের যথাসাধ্য চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারেননি এই মানুষটাকে। চলে গেলেন সোনু। আর সেই খবর যখন তার স্বামীর কানে পৌছালো, তিনি বিষ খেলেন। তাকেও নিয়ে যাওয়া হল হাসপাতালে। তিনিও মারা গেলেন গভীর রাতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের সন্দেহ, আচমকাই কেন এই দম্পতির আত্মহত্যার চেষ্টা। পিছনে কী কোন কারণ আছে। কিন্তু মৃত দম্পতির বাড়ির লোকেরা জানিয়েছেন ওদের কোন সমস্যা ছিল না। কিন্তু, পুলিশ এখন অপেক্ষা করছে ময়না তদন্তের রিপোর্টের জন্য। পিছনে কি কোন ষড়যন্ত্র আছে! এই প্রশ্নটাই ভাবাচ্ছে তাদের।

No comments:

Post Top Ad

Pages