Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, October 08, 2022

চুঁচুড়াতে বিসর্জ্জনের কার্নিভাল, অংশ নেয় ২২ টি পুজো কমিটি

নিজস্ব প্রতিনিধিঃ হুগলির চুঁচুড়াতে বিসর্জ্জনের প্রথম কার্নিভাল অনুষ্ঠিত হল। চুঁচুড়া কারবালা মোড় থেকে বিবেকানন্দ রোড ধরে শুরু হয় কার্নিভালের পথ পরিক্রমা। পিপুলপাতি, বকুলতলা হয়ে ময়ূরপঙ্খী ঘাট স্ট্রান্ড রোড, প্রতাপপুর, জোড়াঘাট, বড় বাজার রোড ধরে অন্নপূর্ণা ঘাটে পৌঁছয় এই শোভাযাত্রা। চুঁচুড়ায়এই কার্নিভাল শুরু হয় গতকাল বিকাল পাঁচটা নাগাদ। প্রথম বছর কার্নিভালের অংশ নেয় মোট বাইশটি পুজো কমিটি। কার্নিভালের শুভসূচনা করেন হুগলির জেলাশাসক পি দীপাপ প্রিয়া। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়িকা অসীমা পাত্র, ডাঃ রত্না দে নাগ, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী সহ জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ।

No comments:

Post Top Ad

Pages