Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, October 18, 2022

মধ্যপ্রদেশঃ পিকনিক করতে গিয়ে জলে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশের কাটনিতে এক মুরমান্তিক ঘটনায় জলে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এখনো এক জনের কোন খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুকুরে স্পীড বোট নামিয়ে তল্লাশী চলছে। পরিবারের অভিযোগ, গতকাল ১২ টা নাগাদ ৫ জন শিশু পিকনিক করার জন্য বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তারা না ফেরায় আতঙ্কিত ও দুঃশিন্তাগ্রস্ত হয়ে পড়েন অভিভাবকরা। তারা ছুটে যান যেখানে তারা পিকনিক করছিল। সেখানে গিয়ে দেখা যায়, পুকুরের পাশে ঘাটের কাছে পাওয়া যায় তাদের পোষাক। এর পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ পুকুরে স্পীড বোট নামিয়ে ও ডুবুরি দিয়ে তল্লাশি চালায়। এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ওই শিশুরা স্নান করতে পুকুরে নামে, সেখানে তারা ডুবে যায়। তদন্ত চলছে।

No comments:

Post Top Ad

Pages