Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, October 18, 2022

রাজস্থান থেকে অপহৃত তিন নাবালক ভাইয়ের মধ্যে দুই ভাই এর মৃতদেহ উদ্ধার দিল্লিতে


ভয়েস ৯, নতুন দিল্লি নিউজ ডেস্কঃ আজ দিল্লি পুলিশ মেহরৌলির একটি জঙ্গল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, এই মৃতদেহ দুটি রাজস্থান থেকে নিখোজ তিন ভাইয়ের মধ্যে ২  নাবালক ভাইয়ের।
 পুলিশ জানিয়েছে, ১৫ অক্টোবর রাজস্থানের আলওয়ার থেকে তিন নাবালক ভাইকে রাজস্থান থেকে অপহরণ করে মুক্তিপণের জন্য আটকে রাখা হয়েছিল। এদের মধ্যে, ২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। উল্লেখ্য, রবিবার (১৬ অক্টোবর) তৃতীয় ভাইকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তাকে একটি শিশু হোমে পাঠানো হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে।
 এই তিন ভাইয়ের নাম ১৩ বছর বয়সী আমান, আট বছর বয়সী বিপিন এবং ছয় বছর বয়সী শিব। তাদের বাবা গুসান সিংকে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে তাদের সাথে যোগাযোগ করেছিল। 
 পুলিশ জানায়, অপহরণকারীরা ওই তিনজনকেঅপহরণ করে, দিল্লিতে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মেহরৌলি জঙ্গলে তাদের কবর দেয়। পরে জঙ্গল থেকে আমান ও বিপিনের লাশ উদ্ধার করা হয়।

No comments:

Post Top Ad

Pages