ভয়েস ৯, নিউজ ডেস্কঃ রাজস্থানের জয়পুরের গ্রামীণ প্রাগপুরা থানা এলাকায় চলন্ত গাড়িতে গণধর্ষণের পর এক তরুণীকে গাড়ি থেকে ফেলে দেওয়া বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, পাশবিক কাজের সময় অপরাধীদের সঙ্গীরা গাড়িটি চালাচ্ছিল প্রায় ৯০ কিমি বেগে। গণধর্ষণের পরে ওই তরুণীকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী লিফট চেয়েছিলেন। গাড়ির ব্যাক্তিরা তাকে লিফট দেওয়ার পর দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে। এর মধ্যেই, গাড়ির আরোহীরা তাকে একের পর এক ধর্ষণ করে বলে ওই তরুণী তার অভিযোগে জানান।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই নির্যাতিতা জানান, ওই গাড়িতে আরও একটি মেয়ে ছিল। তাকেও ধর্ষণ করা হয়। অপরাধীদের নাগাল পেতে বিস্তীর্ণ এলাকার রাস্তায় থাকা শত শত সিসিটিভি স্ক্যান করছে পুলিশ। ইতিমধ্যে, পুলিশের তরফ থেকে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আরপিএস অফিসার সন্ধ্যা যাদব মামলার তদন্ত করছেন। এছাড়াও এই মামলার তদন্তে সাহায্য করছেন পুলিশ সুপার গ্রামীণ মণীশ আগরওয়াল।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, October 09, 2022
রাজস্থানের জয়পুরে চলন্ত গাড়িতে ধর্ষণ করে ফেলে দেওয়া হল তরুণীকে
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment