Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, October 12, 2022

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ টি স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের যশোর বেনাপোল সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ ইমাম হোসেন জীবন (২৪) নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে গ্রেফতার করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার (১১ অক্টোবর ২২) সকালে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া জীবন শরীয়তপুর জেলার পালং থানার চাতানিকান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে। তার পাসপোর্ট নাম্বারঃ BT0536809। এ বিষয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতের উদ্দেশ্য যাত্রা করছে। এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে তল্লাশী করা হয়। এসময় তার পেট থেকে ৪ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

No comments:

Post Top Ad

Pages