Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, October 12, 2022

যোধপুরের এক নাবালিকা সহপাঠীর কাছ থেকে ধর্ষণের ৫০ টি হুমকি চিঠি পেল কেন?

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এরকমও হয়। এক কিশোরী পুলিশের কাছে অভিযোগ করে, তার এক সহপাঠী তাকে লাগাতারভাবে ধর্ষণ এবং অ্যাসিড হামলার হুমকি চিঠি পাঠাচ্ছে। পুলিশের হাতে এইরকম ৫০ টি হুমকি চিঠি তুলে দিয়ে সে একটি অভিযোগ দাখিল করে। পুলিশ তার এই অভিযোগ পাওয়ার পর পকসো আইনে অভিযুক্ত সহপাঠীকে গ্রেপ্তার করে। 
কিন্তু অভিযুক্ত ছেলেটি বার বার নিজেকে নিরপরাধ স্বীকার করায়, পুলিশ মেয়েটির জমা দেওয়া চিঠিগুলির হাতের লেখা পরীক্ষা করানোর ব্যবস্থা করে। পরীক্ষায় দেখা যায়, অভিযোগকারিনী নাবালিকার হাতের লেখার সঙ্গে মেয়েটির হাতের লেখার মিল রয়েছে। ইতিমধ্যে ছেলেটিকে আদালতে তোলা হয়। আদালতে সে জানায়, সে একাজ করেনি। এরপর মেয়েটিকে তার বাবা-মার সামনে জেরা শুরু করে পুলিশ। পুলিশী জেরায় সে স্বীকার করে সবকটি চিঠি সে নিজেই লিখেছিল।
কিন্তু, কেন সে এভাবে একটি নিরপরাধ ছেলেকে ফাঁসাতে চেয়েছিল, যাতে ছেলেটির ভবিষ্যত নষ্ট হয়ে যায়? এই কথার উত্তরে মেয়েটি অদ্ভুত যুক্তি দেয়। পুলিশকে সে জানায়, ছেলেটি এক সময় তার সঙ্গে ভালোভাবে মেলামেশা করত, কিন্তু, ইদানিং তাকে পছন্দ না করে ক্লাসের অন্য মেয়েদের সঙ্গে মিশতো। আর এটাই তাকে মানসিকভাবে আহত করে। তাই সে পরিকল্পনা করে, ছেলেটাকে বিপদে ফেলার। অনেক ভেবেচিন্তে সে আশ্রয় নেয় ওই ধরণের হুমকি চিঠির, যা এক নিমেষে ছেলেটির সামাজিক মর্যাদা ধুলিস্যাৎ হয় এবং জেলে যায়। 
পুলিশ এই যুক্তি শুনে মেয়েটিকে সাবধান করে দেয়। এখন পুলিশের তরফ থেকে আদালতে ছেলেটির মুক্তি প্রার্থনা করা হবে বলে জানা গেছে। ঘটনাটি রাজস্থানের যোধপুরের।

No comments:

Post Top Ad

Pages