Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, October 07, 2022

দর্শকের অনুরোধে গান গেয়ে ট্রোল্ড হলেন 'বধূ কোন আলো লাগলো চোখে’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে

ভয়েস ৯, কলকাতা: গান গাইতে গিয়ে এবার সোশ্যাল মিডিয়াতে ট্রোল্ড হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। 
 সুস্মিতা দে একজন বাংলা টেলিভিশন অভিনেত্রী ও মডেল। অপর্ণা মুখোপাধ্যায়ের চরিত্রে বাংলা টিভি সিরিয়াল 'অপরাজিতা অপু'-তে মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন তিনি। 'বধূ কোন আলো লাগলো চোখে', 'রাগে অনুরাজে', 'মন নিয়ে কাচাকচি' এবং 'অগ্নিজল'-এর মতো কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বাংলা টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা অনেক সময় গ্রাম-গঞ্জের নানা অনুষ্ঠানে হাজির থাকেন। ডায়ালগের পাশাপাশি তাদের কাছে গান গাওয়ার অনুরোধও আসে। সুস্মিতার কাছেও সেরকম অনুরোধ এসেছিল বলে জানা গেছে।
ছবিঃ অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে প্রাপ্ত

কিন্তু তিনি গান শোনানোর পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল্ড করা শুরু হয়। যদিও বহু শিল্পী আগেই বলে দেন, তারা অভিনেত্রী, গান জানেন না। তা সত্বেও একশ্রেণির নিম্নরুচি সম্মত মানুষেরা এদের নিয়ে ট্রোল বানিয়ে নিজেদের ‘বিখ্যাত’ করার চেষ্টা করে। অনুষ্ঠানে সুস্মিতার গাওয়া গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যা দেখে নেট নাগরিকদের মন্তব্য “রানু মন্ডল এর থেকে ভাল গান গায়”। 
 এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “সত্যিই এমনটা ঘটেছে! যদিও খুব খারাপ লাগছে না। কেউ যদি বলতেন খারাপ অভিনয় করি আমি তা হলে মন খারাপ হত। কিন্তু আমি তো আর পেশাদার গায়িকা নই, তাই এই সব কথা খুব একটা গায়ে লাগছে না।” প্রসঙ্গত এর আগে এরকমই একটি অনুষ্ঠানে ‘কলঙ্কিনী রাধা’ গান গেয়ে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন রানী রাসমনি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ।

No comments:

Post Top Ad

Pages