Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, November 29, 2022

ওডিশা: রাজধানীতে তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কাটার জন্য পাঁচজন আটক

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ শুনতে অবাক লাগলেও,ঘটনাটা সত্য। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কাটার অভিযোগে এক নাবালক সহ পাঁচজন্নকে আটক করেছে কমিশনারেট পুলিশ। জন্মদিন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই গ্রেপ্তার করা হয়। 
ভিডিওতে দেখা যায়, নাবালক ছেলেটি তলোয়ার ব্যবহার করে একটি গাড়ির বনেটে রাখা জন্মদিনের কেক কাটছে আর তার বন্ধুরা উল্লাস করছে। এরপর পুলিশ এই ভিডিওটি নিয়ে তদন্ত করে জানতে পারে ভিডিওটিতে যারা রয়েছেন, তাঁরা সকলেই শহরের নয়াপল্লির একটি বস্তির বাসিন্দা। এসিপি সঞ্জীব শতপথী বলেন, 'পঙ্কজ রানা ও তার এক বন্ধু গত ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার জন্মদিন উদযাপন করছিলেন। জন্মদিন উদযাপনের সময়, পঙ্কজ কেক কাটার জন্য তলোয়ার ব্যবহার করেছিলেন এবং উদযাপনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল।" 
তিনি আরও বলেন, তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি মৌখিক বাদানুবাদে জড়িত পড়েছিল।"

No comments:

Post Top Ad

Pages