Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, November 01, 2022

দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, ১১৫ টাকা সস্তা

নিজস্ব প্রতিনিধিঃ আজ থেকে শুরু হয়েছে নভেম্বর। নভেম্বর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জানানো হয়েছে এল পি জি সিলিন্ডারের দাম বাড়ল, না কমল। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমানো হয়েছে। এখন গ্যাস সিলিন্ডার ১১৫ টাকা কমিয়ে স্বস্তি দেওয়া হয়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের পুরনো দামই বজায় রয়েছে। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমার পর চার মহানগরে গ্যাসের দাম বদলেছে। 

জেনে নিন দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইয়ে কোন দামে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে। 

গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম - (১৪.২ কেজি) দিল্লি - ১০৫৩ টাকা কলকাতা - ১০৭৯ টাকা মুম্বই - ১০৫২.৫ টাকা চেন্নাই - ১০৬৮.৫ টাকা

 দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ১৭৪৪ টাকায়। কলকাতায় বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ১৮৪৬ টাকায়। মুম্বইয়ে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ১৬৯৬ টাকায়। চেন্নাইয়ে একটি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ১৮৯৩ টাকায়।

No comments:

Post Top Ad

Pages