Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, November 05, 2022

স্পেশাল ট্রেনিংয়ের জন্য মাদ্রাসায় এসে শিক্ষক সহ ৫ ছাত্র তলিয়ে গেলেন লেকের জলে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ স্পেশাল ট্রেনিংয়ের জন্য মাদ্রাসায় এসে জলে ডুবে মৃত্যু হল শিক্ষকসহ ৫ ছাত্রের। তেলেঙ্গানার তমেদচাল মালকাচগিরি জেলায় এই ভয়ঙ্কর ঘটনায় বাক্রুদ্ধ এলাকাবাসী। ঘটনাটি ঘট্রছে আজ বিকালে হায়দরাবাদের শহরতলিত। 
পুলিশ জানিয়েছে, ওই ছাত্ররা ট্রেনিং নিতে মাদ্রাসায় এসেছিল। তার স্থানীয় একটি লেকের জলে সাঁতার কাটতে যায়। বেশ কিছুক্ষণ পরে ওই ছাত্ররা জলে তলিয়ে যায়। গ্রামবাসীদের দাবি, ওই মাদ্রাসা শিক্ষক ছাত্রদের বাঁচাতে যান, কিন্তু শেষপর্যন্ত নিজেও ডুবে যান। জানা গেছে মৃতদের মধ্যে ছাত্রদের বয়স ১২-১৪ বছর। 
পুলিশ ইনস্পেক্টর কে চন্দ্রশেখর জানিয়েছেন, মৃতদের নাম ইসমাইল, জাফর, সোহেল, অয়ন ও রিয়ান। শিক্ষকের নাম ইয়ুহান।জানা গেছে, পড়ুয়ারা নিজেরাই সাঁতার কাটতে যেতে চেয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ডুবুরিদের সাহায্যে দেহগুলিকে উদ্ধার করে গান্ধী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে।
প্রতীকি ছবি

No comments:

Post Top Ad

Pages