Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, November 08, 2022

হিমাচলে ভোটের মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে ২৬ কংগ্রেস নেতা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ হিমাচলপ্রদেশে বিধস্নসভা নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। আগামি ১২ নভেম্বর এই রাজ্যে ভোট। আর ভোটের ঠি আগেই কংগ্রেসকে বিপাকে ফেললেন কিছু বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। তারা দল বদলে যোগ দিলেন বিজেপিতে। জানা গেছে, মোট ২৬ জন কংগ্রেস নেতা এই দল বদল করেছেন। এদের মধ্যে আছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ধরমপাল ঠাকুর। বেশিরভাগ নেতাই সিমলা নির্বাচনী এলাকার বাসিন্দা। এই সিমলা কেন্দ্রে দল সঞ্জয় সুদকে প্রার্থী করেছে। কংগ্রেস ছেড়ে আসা বেশিরভাগ নেতা হর্ষ মহাজনের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, যিনি ২৮ শে সেপ্টেম্বর গ্র্যান্ড ওল্ড পার্টি ছেড়ে গেরুয়া দলে যোগ দিয়েছিলেন। তিনি অভিযোগে বলেছিলেন যে কংগ্রেস দলটি দিশাহীন এবং দূরদৃষ্টির অভাবে ভুগছে।

No comments:

Post Top Ad

Pages