Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, December 01, 2022

ওড়িশাঃ আজ ভোরে খোরধায় ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত ৪

ভয়েস ৯, ভুবনেশ্বরঃ আজ ভোরে ওডিশার খোরধা জেলার ১৬ নং জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি চলন্ত গাড়ির ধাক্কা লেগে দু জন মহিলাসহ চারজন নিহত হয়েছেন। 
জানা গেছে, ভোর ৩টে নাগাদ জেলার জানকিয়া পুলিশ সীমানার অন্তর্গত তোতাপাদা ছকের কাছে এই ঘটনা ঘটে। ওই গাড়ির আরোহীরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুরী যাচ্ছিলেন। ট্রাকটি হাইওয়েতে পার্ক করা ছিল বলে জানা গেছে। তবে, পার্কিং এ থাকলেও ট্রাকটিতে টেইল লাইট বা প্রতিফলক ছিল না এবং অন্ধকার রাতে পিছন থেকে আসা যানবাহনগুলির পক্ষে  ট্রাকটির অবস্থান চিহ্নিত করা বেশ কঠিন ছিল। 
দ্রুতগামী গাড়িটি ট্রাকের পিছনের দিকে ধাক্কা মারে বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোর্ধা জেলা সদর হাসপাতালে পাঠায়। পুলিশ গাড়িগুলি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।
ছবি সৌজন্যঃ আর্গাস

No comments:

Post Top Ad

Pages