Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, December 08, 2022

অন্ধ্র প্রদেশঃ বিয়ে করতে যাওয়ার পথে ট্রাক্টর উলটে মহিলা ও শিশু সহ নিহত ৬ বরযাত্রী, আহত বর সমেত ২২

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এক মর্মান্তিক দুর্ঘটনায় বিয়ে করতে যাওয়ার পথে বরযাত্রী বোঝাই গাড়ি উলটে ৬ জন বরযাত্রী মারা গেছেন। আজ ছিল বিয়ের দিন, ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। জানা গেছে,অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলায় একটি ট্রাক্টর উল্টে খাদে পড়ে গেলে একটি বরযাত্রী দলের ছয় জন সদস্য নিহত ও ২২ জন আহত হয়েছেন। বু
ধবার গভীর রাতে পুথালাপট্টু মণ্ডলের লক্ষ্মাইয়া ওরু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ট্রাক্টর চালক, দুই মহিলা ও ৩ জন শিশু রয়েছে। মৃতদের নাম সুরেন্দ্র রেড্ডি (৫২) বসন্তহাম্মা (৫০), লালদাম্মা (৩১), তেজা (২৫), বিনিশা (৩) এবং দেশিকা (২)। আহতদের মধ্যে বর হেমন্ত কুমারও রয়েছেন। 
 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিত্তুর, তিরুপতি এবং ভেলোরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
 বরকে সঙ্গে নিয়ে বিয়ের গাড়ি ছেড়েছিল রালা মণ্ডলের বালিজাপালে গ্রাম থেকে। আজ সকালে নির্ধারিত বিয়ের জন্য তারা জেটিপালে গ্রামে যাচ্ছিলেন। জেটিপালে গ্রামের ভুবনেশ্বরীর সঙ্গে তাঁর বিয়ের কথা ছিল। বেঁচে যাওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন যে দ্রুত গতির কারণে ট্রাক্টরটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

No comments:

Post Top Ad

Pages