Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, December 26, 2022

তারকেশ্বর মঠের মহন্ত মহারাজের উপস্থিতিতে শুরু ডিগ্রি কলেজের বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ হুগলি জেলার তারকেশ্বরে ‘তারকেশ্বর ডিগ্রি কলেজে’ আজ অনুষ্ঠিত হচ্ছে নবীন বরণ ও বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান। বিগত বছরগুলিতে এই অনুষ্ঠান হলেও করোনার কারণে অনুষ্ঠানের মূল সুরে কিছুটা ঘাটতি ছিল। কিন্তু, করোনা এই রাজ্যে এখনো মাথাচাড়া দিয়ে ওঠেনি।
এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন তারকেশ্বর মঠ এর মহন্ত মহারাজ। উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, কলেজের অধ্যক্ষ অমলকান্ত হাটি ও স্থানীয় পুরসভার কাউন্সিলর। 



ফলে, শুধু নতুন ছাত্র-ছাত্রীরাই নয়, সামগ্রিকভাবে সমস্ত ছাত্রছাত্রীরাই বছর শেষের এই অনুষ্ঠান ঘিরে আনন্দে উদ্বেল। কলেজের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে এই অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামি ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারী ২০২৩ পর্যন্ত কলেজ বন্ধ থাকছে।

জানা গেছে, কলেজের এই অনুষ্ঠানে উপস্থিত থাকছে দুই নামকারা ব্যান্ড - ‘ফকীরা’ ও ‘ট্র্যাপড- বি প্ল্যান’।  থাকছেন টিনা ঘোষাল। ফলে, আগ্রহ বাড়ছে স্থানীয় ব্যান্ড-সঙ্গীত-প্রেমী মানুষজনদের।  এদিনের অনুষ্ঠান সাজানো হয়েছে সব ধরণের শ্রোতাদের কথা মাথায় রেখেই। লোকগীতির সঙ্গে পুরানো দিনের হিন্দি-বাংলা গানের সঙ্গে শীতের দুপুর মিলেমিশে একাকার।




No comments:

Post Top Ad

Pages