Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, December 15, 2022

টানা ১৩ দিন হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বন্ধ বেশ কিছু লোকাল ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব রেলের হাওড়া বর্ধমান কর্ড শাখায় ইন্টার লকিংয়ের কাজ চলার কারণে টানা ১৩ দিন লোকাল ট্রেন চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। ফলে এই লাইনে বেশ কিছু লোকাল ইএমিউ ট্রেন বাতিল থাকবে। এর জেরে বেশ দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের। 
পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, হাওড়া-বর্ধমান কর্ড শাখার চন্দনপুর, কামারকুন্ডু এবং বারুইপাড়া লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর অবধি এই লাইনে ট্রেন বাতিল থাকবে। 
 পূর্ব রেল জানাচ্ছে - হাওড়া থেকে ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১ এবং ৩৬০৭১ ট্রেনগুলি বাতিল থাকবে। পাশাপাশি, মশাগ্রাম থেকে ৩৬০৮৪ ও ৩৬০৮৬ ইএমইউ ট্রেন বাতিল থাকবে। একইসঙ্গে বর্ধমান থেকে ৩৬৮৪০, গুড়াপ থেকে ৩৬০৭২ এবং বারুইপাড়া থেকে ৩৬০১২ ট্রেনটি বাতিল থাকবে।

No comments:

Post Top Ad

Pages