Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, December 06, 2022

বাংলাদেশঃ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু, আটক মা

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা যাওয়া দুই শিশুর মা পূর্ণিমা বৈদ্যকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার কাকরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
 পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কাকরাইল এলাকা থেকে পূর্ণিমাকে আটক করে। পরে সন্ধ্যায় তাকে মাদারীপুর সদর থানায় আনা হয়। এর আগে সোমবার সকালে উত্তর ঝিকরহাটি গ্রামে তালাবদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় দুই শিশু আগুনে পুড়ে মারা যায়। 
এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন শিশুদের মা পূর্ণিমা বৈদ্য ও দিদা। এদিকে, শিশুদের বাবা মানিক বৈদ্য কারাগারে থাকায় দুই শিশু মিঠু বৈদ্য (৩) ও মানব বৈদ্যর (১) মরদেহ তাদের কাকি রত্না রাণীর কাছে হস্তান্তর করে পুলিশ। 
আটকের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পুড়ে যাওয়া দুই শিশুর মা পূর্ণিমা বৈদ্যকে ঢাকা থেকে আটক করা হয়েছে।

No comments:

Post Top Ad

Pages