এ বছর রাজ্যের ৮৭৬৩ টি স্কুলের ১২ লাখের বেশি ছাত্র-ছাত্রী এই সাইকেল পাবে। ইতিমধ্যেই, ২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ১২ লাখ ২৭ হাজার ৪৮৭ জন ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করা হয়েছে ‘সবুজ সাথী পোর্টালে। সব পড়ুয়াদের মধ্যে তিন মাসের মধ্যে সাইকেল বিতরণ প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানা গেছে।
এই সাইকেল বিতরণের জন্য রাজ্যজুড়ে মোট ৬১৫টি জায়গা ঠিক করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে এই বিতরণের কাজ শেষ করা যায়, সে ব্যাপারে নবান্ন থেকে জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment