Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, December 09, 2022

নববিবাহিত দম্পতি হাতির সামনে ফটো-শ্যুট করতে রাগান্বিত হাতি মাহুতের সঙ্গীর...

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বিয়ের জন্য ফটো-শুট করছিলেন কেরালার এক নব-দম্পতি। ভিডিও ছবি তুলতে তুলতে, তারা চলে আসেন এক পেল্লায় হাতির কাছে। ইচ্ছে ছিল হাতিকে মাহুত সমেত পিছনে রেখে ছবির জন্য পোজ দেবেন। সব ঠিকঠাক, হাতির দিকে পিছন ফিরে ছবি তোলা শুরু হতেই বিপত্তি। কী যে হলো ওই হাতির কে জানে! ইন্টারনেটে আপলোড করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জলি এবং নিখিল নামে এক দম্পতি একটি বিশালাকার হাতির দিকে হাঁটছেন। 


তাদের বিয়ের অ্যালবামের জন্য শ্যুট করছিলেন। হঠাৎ তারা হাতির কাছে গিয়ে, তার দিকে পিঠ দিয়ে দাঁড়ালেন। হাতির উপর মাহুত ছিলেন আর নীচে ছিলেন ওই মাহুতের এক সঙ্গী। তিনি নীচ থেকেই তত্বাবধান করছিলেন। 


সবকিছু মসৃণভাবে চলছিল। দম্পতি একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন, হাতে-হাত। ক্যামেরাম্যানও তাদের ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন। আচমকাই,বদলে গেল পরিস্থিতি। হাতিটি হঠাৎ শুঁড় দিয়ে সামনের মাটিতে থাকা মাহুতের সঙ্গীকে শুড়ে জড়িয়ে তাকে ধরে নাড়িয়ে ফেলে দেয়। তারপর তার পরনের কাপড়টা খুলে নেয়। নিমেষেই ছবি তোলা শিকেয় উঠল। হৈচৈ। নতুন বউ কোনরকমে স্বামীর হাত ধরে পালিয়ে গেলেন।




No comments:

Post Top Ad

Pages