Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, December 30, 2022

রাজস্থানে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক 'ধর্মগুরু' মহন্ত গ্রেফতার: পুলিশ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এক 'ধর্মগুরু' তথা আশ্রমের মহন্তকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল। রাজস্থানের ভিলওয়ারা জেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে  জানিয়েছে পুলিশ।
 ভিলওয়াড়ার হনুমান মন্দিরের ৫০ বছর বয়সী অভিযুক্ত মহন্ত সরজুদাস মহারাজকে পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় দায়ের করা ধর্ষণ মামলায় বুধবার তাঁর আশ্রম থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত এসপি ভিলওয়ারা চঞ্চল মিশ্র। তিনি বলেন, সরজু মহারাজ গত ২ বছর ধরে তাকে ধর্ষণ করছেন বলে অভিযোগ করে নির্যাতিতা কিছুদিন আগে মন্ডল থানায় মামলাটি দায়ের করেছিলেন। "তদন্তের পরে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।  
আসিন্দ, বনেদা, ক্রেডা, মণ্ডল, রাইলা, বাগাউর ও পুর এলাকার বিশাল পুলিশ বাহিনী যায় ওই কীর্তিমান মহন্তকে গ্রেপ্তার করতে। 
নির্যাতিতা মেয়েটি ওই আশ্রমে গোরু দেখাশোনার জন্য থাকত। তার মাও তার সঙ্গেই থাকত। গরু দেখাশোনার সময় ওই মহন্ত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটির মা এর আগে এসিড ছোড়া নিয়ে ওই মহন্তের বিরুদ্ধে ওই একই থানায় অভিযোগ জানিয়েছিলেন। ওই মহন্ত তার উপর এসিড আক্রমণ করেছিল। ফলে তার ৪৩% অংশ পুড়ে যায়। 
অতিরিক্ত এসপি ভিলওয়ারা চঞ্চল মিশ্র বলেন, আশ্রমে অনেকেই ওই মহন্তের কু-কর্মের সাক্ষী। এর আগেও তিনি অনেকের সঙ্গে অশালীন আচরণ করেন। 
জানা গেছে, বৃহস্পতিবার ওই মহন্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়, পরে যেখান থেকে তাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয হয়েছে। 

No comments:

Post Top Ad

Pages