স্থানীয়রা জানান, বাসটি, রাস্তার ভুল দিকে, ট্রাকের সঙ্গে ধাক্কা মারার আগে সামনের ডাইভারশনের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাসের চালক বাসের মধ্যে খারাপভাবে আটকে পড়েছিলেন এবংমারা যান। দুর্ঘটনার সময় বাংলা থেকে আসা পর্যটকরা আগ্রার দিকে যাচ্ছিলেন। আহতদের চিকিৎসা চলছে।
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বিহারের কাইমুরে মাটি বোঝাই ট্রাকের সঙ্গে একটি পর্যটক বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কমপক্ষে ৫৫ জন আরোহী ছিলেন ওই বাসে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান পুলিশ অফিসার, স্থানীয়রা এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (এনএইচএআই) কর্মীরা।

No comments:
Post a Comment