Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, December 12, 2022

মুম্বাইয়ের কাছে পিকনিক থেকে ফেরার পথে বাস উল্টে দুই স্কুল ছাত্রের মৃত্যু, আহত ৪৮

ভয়েস ৯, মুম্বাইঃ রবিবার ৪৮ জন পড়ুয়া-সহ মোট ৫২ জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে যাওয়ায় অন্তত দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। বাসটিতে থাকা অন্তত ৪৯ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। 
রায়গড় জেলার খোপোলির কাছে লোনাভালা হিল স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে, রাত ৮টার দিকে পুরানো মুম্বাই-পুনে মহাসড়কের ম্যাজিক পয়েন্ট পাহাড়ের কাছে এই ঘটনা ঘটে বলে এক আধিকারিক জানিয়েছেন। জানা গেছে, বাসযাত্রীরা 'ওয়েট এন জয় ওয়াটারপার্ক অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে' পিকনিক থেকে চেম্বুরে ফিরছিল। ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই ছাত্রের নাম হিতিকা দীপক খান্না ও রাজ মহাত্রে। 
 প্রাথমিক ভাবে অনুমান, ব্রেক ফেল করায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুম্বাইয়ের শহরতলির চেম্বুর থেকে একটি কোচিং ক্লাসের কমপক্ষে ৪৯ জন পড়ুয়া এই বেসরকারি বাসে ছিলেন। এরা সবাই দশম শ্রেণির ছাত্র। এক আধিকারিক বলেন, "লোনাভালায় (পুনে জেলায় অবস্থিত) পিকনিক থেকে ফেরার সময় বাসের চালক ব্রেক ফেল করায় খোপোলির কাছে ঘাট (পাহাড়ি রাস্তা) এলাকায় গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 
দুর্ঘটনায় সব পড়ুয়া ও চালক আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের লোনাভালা ও খোপোলির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত ১৭ ও ১৬ বছর বয়সী দুই পড়ুয়াকে চিকিৎসা চলাকালীন মৃত ঘোষণা করা হয় বলে জানান ওই আধিকারিক। এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

No comments:

Post Top Ad

Pages