Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, December 14, 2022

অযোধ্যায় পিকনিক সেরে ফেরার পথে হুগলির হরিপালে বাস দুর্ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক ৮



নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বাস উল্টে মৃত্যু হলো ১ জনের, আহত হলেন প্রায় ৩০-৩৫ জন। এদের মধ্যে ৮ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয়েছে কলকাতায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৭০ জনের একটি দল দক্ষিণ দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থেকে একটি বাস ভাড়া করে পিকনিক করতে যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। ফেরার পথে হরিপালের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। 


তখন ভোর হয় হয়, অন্ধকার তখনো কাটেনি। ফলে রাস্তায় লোকজন ছিল না। আহতদের আর্তনাদ শুনে আশপাশ থেকে ছুটে আসেন মানুষজন। খবর যায় হরিপাল থানায়। চন্দীতলা থানাতেও ফোন করা হয়। জানা গেছে, প্রথমে উদ্ধারকার্য্যে হাত লাগায় স্থানীয় মানুষজন। তারাই বাস থেকে আহত যাত্রীদের বের করে আনেন। আহতদের স্থানীয় গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার। তার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
পুলিশ এখন খতিয়ে দেখছে, ভোরের ফাঁকা রাস্তায় এই ধরণের দুর্ঘটনা কীভাবে ঘটলো। যান্ত্রিক গোলযোগ, না ড্রাইভারের ঘুমিয়ে পড়া, সে ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে।

No comments:

Post Top Ad

Pages