Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, December 01, 2022

পুরী-গুনুপুর ট্রেনে মাদক খাইয়ে দুই বৃদ্ধ দম্পতির সর্বস্ব লুঠ

ভয়েস ৯, ভুবনেশ্বরঃ পুরী-গুনুপুর ট্রেনে মাদক দিয়ে অচৈতন্য করে দুই বৃদ্ধ দম্পতির জিনিষপত্র লুঠের অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধ দম্পতিকে বেরহামপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রেলপুলিশ। জানা গেছে, ওই যাত্রীদের নাম কে সুবাস আচারি, তার স্ত্রী কে সুমতি আচারি ও কে কিশোর চন্দ্র আচারি এবং তার স্ত্রী কে শারদা আচারি। 
সূত্রের খবর, পুরী থেকে বেরহামপুরে ফেরার সময় সাক্ষীগোপালের কাছে নারকেলের জল খেয়েছিলেন ওই চার জন। যাত্রীরা অচেতন অবস্থায় তাদের দেখতে পেয়ে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেয়। তাদের ট্রেন থেকে নামিয়ে জরুরি অ্যাম্বুলেন্সে করে বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের জ্ঞান ফিরে এসেছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আধার কার্ড থেকে তাদের পরিচয় জানতে পেরেছে পুলিশ। 
জানা গেছে যে  ট্রেনের  মধ্যে  তারা অজ্ঞান হয়ে যাওয়ার পরে দুষ্কৃতিরা তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস চুরি করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

No comments:

Post Top Ad

Pages