Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, February 26, 2023

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে ইমামের মরদেহ উদ্ধার


ভয়েস ৯,ঢাকা ব্যুরোঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত সামসু আলম (৩৮) নামে মসজিদের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সীমানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে সামসুকে অপহরণ করা হয়। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব বিষয় নিশ্চিত করেছেন। সামসু উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-ব্লকের বাসিন্দা মৃত মিয়া চানের ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পেরর একটি মসজিদে ইমামতি করতেন। 

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ৪৩টি উন্নয়ন প্রকল্পের

স্থানীয়দের বরাতে ওসি জানান, শুক্রবার রাত ৮ টার দিকে সামসুকে নিজের ঘর থেকে অস্ত্রের মুখে মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকাল ১০টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সীমানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেন। পরে থানা-পুলিশ রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। 
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ব্যক্তিগত প্রতিপক্ষ বা কোনো দুষ্কৃতিকারী গোষ্ঠী সামসুকে অপহরণ করে হত্যা করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post Top Ad

Pages