Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, February 14, 2023

হাইওয়ে পার হওয়া মহিলাদের উপর দ্রুতগামী গাড়ির ধাক্কাযঃ নিহত ৫ মহিলা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মহারাষ্ট্রের পুনে জেলায় নাসিক-পুনে হাইওয়ে পার হওয়ার সময় একটি দ্রুতগামী এসইউভি তাদের ধাক্কা দিলে পাঁচ জন মহিলা নিহত এবং আরও তিনজন আহত হন। পুনে শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শিরোলি গ্রামের কাছে গতকাল রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ ১৭ জন মহিলার একটি দল ক্যাটারিং কাজের জন্য একটি ম্যারেজ হলে পৌঁছানোর জন্য হাইওয়ে পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খেদ থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেনযে ওই মহিলারা পুনে শহর থেকে পুনে-নাসিক হাইওয়ের পাশে অবস্থিত একটি ম্যারেজ হলে ক্যাটারিংয়ের কাজে এসেছিলেন। হাইওয়ে পার হওয়ার সময় একটি এসইউভি (স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল) তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনার পরে এসইউভি চালক ইউ-টার্ন নিয়ে পুনের দিকে দ্রুত গতিতে পালিয়ে যান। তিনি জানান, ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয় এবং আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অজ্ঞাত নামা এসইউভি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

No comments:

Post Top Ad

Pages