Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, February 27, 2023

লাঠির আঘাতে শ্বশুর নিহত, জামাই গ্রেফতার

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর আব্দুস সাত্তার (৮৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুস সাত্তার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে। 
এ ঘটনায় অভিযুক্ত জামাতা সোলেমান আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুরে আব্দুস সাত্তার জোহরের নামাজ শেষে বাড়ির গেটের সামনে আসেন। এসময় জামাতা সোলেমান আলী তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এসময় আব্দুস সাত্তারের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। 
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত জামাতা সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

No comments:

Post Top Ad

Pages