Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, February 27, 2023

বুনো শূয়োরের হাত থেকে মেয়েকে বাঁচানোর জন্য আধঘন্টা লড়াই মায়ের, মেয়ে বাঁচলো, মা নিহত

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ছত্তিশগড়ের কোরবা জেলায় ১১ বছরের মেয়েকে বুনো শূয়োরের হাত বাঁচাতে লড়াই করতে গিয়ে মৃত্যু হল ৪৫ বছরের এক মহিলার। ঘটনাটি ঘটেছে জেলার পাসান বনাঞ্চলের তেলিয়ামার গ্রামে। 
জানা গেছে, দুভসিয়া বাই এবং তার মেয়ে রিঙ্কি নামে ওই মহিলা খামারে কাজ করতে গিয়েছিলেন। আচমকাই একটা বুনো শূয়োর রিঙ্কিকে আক্রমণ করেছিল। এটি দেখে দুভসিয়া বাই তার মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই বুনো শূয়োরের সঙ্গে লড়াই শুরু করেন। প্রায় আধ ঘন্টা ধরে এই অসম লড়াই চলে। 
শেষে শূয়োরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মা। তবে, তার আগে শূয়োরটিকে মেরে ফেলেন মা। এরপর আহত রিঙ্কি দৌড়ে গ্রামের দিকে ছুটে যায় এবং সবাইকে খবর দেয়। শীঘ্রই গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়। পরে বন বিভাগ এবং পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। রিঙ্কিকে চিকিৎসার জন্য পাসানের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:

Post Top Ad

Pages