Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, February 13, 2023

ভ্যালেন্টাইন ডে পালন না করে, পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন: ওড়িশায় বজরং দলের আহ্বান

ভয়েস ৯, ওড়িশাঃ আগামিকাল ১৪ ফেফ্রুয়ারী। বিশ্বজুড়ে পালিত হভে প্রেম দিবস ‘ভ্যালেনটাইন্স ডে’। তার জন্য বিগত দিঙ্গুলি জুড়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে চলছে চকোলেট, গোলাপ, টেডি উপহার। চলছে আলিঙ্গন ও প্রস্তাব। 
আর ঠিক, এই ‘ভ্যানেনটাইন্স ডে’ উদযাপনের আগের দিন ওড়িশায় বজরং দল এর ভুবনেশ্বর ইউনিট শহরের যুবকদের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন না করে দেশের জন্য জীবন উৎসর্গকারী জওয়ানদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে। 
 এক সাংবাদিক সম্মেলনে বজরংদলের সহকারী সম্পাদক উমাশঙ্কর আচার্য বলেন, 'আমাদের পশ্চিমা সংস্কৃতি পালন করা উচিত নয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ৪৪ জন জওয়ান। এই দিনে আমাদের সকলের উচিত তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।“ পুলওয়ামার শহিদদের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে জানিয়ে উমাশঙ্কর আচার্য শহরের যুবকদের বিপুল সংখ্যায় এই কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানান। 
এদিকে বজরং দলের এই আহ্বানে তরুণ-তরুণীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

No comments:

Post Top Ad

Pages