Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, April 04, 2023

১০ লাখ ঘুষের টাকা সহ আয়কর বিভাগের উপ-কর কমিশনার গ্রেফতার

ভয়েস ৯,ঢাকা ব্যুরোঃ   রাজশাহীর আয়কর অফিসের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে ১০ লাখ ঘুষের টাকাসহ আটক করেছে দুদক। আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালায় দুদক। এসময় ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। 
দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দুদকের একটি টিম মহিবুল ইসলাম ভূইয়ার কার্যালয়ে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করলে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। এসময় কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুদক কর্মকর্তাদের মারধর ও অভিযানে বাধা দিতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কামরুল আহসান জানান, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী দুদকের একটি দল আজ অভিযানে যায়। ঘুষের ওই টাকা দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

No comments:

Post Top Ad

Pages