Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, May 28, 2022

টাকার অভাবে কীর্ণাহারে তিন সন্তানকে বিষ খাওয়ালেন মা! মৃত্যু ২ মেয়ের

কীর্ণাহারঃ অর্থাভাবে সংসার চালাতে না পেরে নিজের ২ কন্যাকে ও এক পুত্রকে বিষ খাইয়ে ও নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। ঘটনাটী ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার কালীনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, কালীনগরের বাসিন্দা হোসেন সেখ প্রায় ৫ বছর ধরে কর্মসূত্রে আরবে রয়েছেন। বাড়িতে থাকেন তার স্ত্রী সেরিনা বিবি, দুই কন্যা হাসি খাতুন (১৩) ও খুশি খাতুন (১০) এবং এক পুত্র ইরফান। তাদের অভাবের সংসার। এই অভাব আরো ভয়ঙ্কর রূপ নেয় স্বামী আরব থেকে ৭ মাস কোনো টাকা না পাঠানোয়।
এই অভাব নিয়ে ফোনে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। সংসার চালাতে না পেরে সেরিনা বিবি সবাইকে বিষ খাইয়ে নিজেও খায়। শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হাসি খাতুল। তার বয়স মাত্র ১৩ বছর। বাড়ির ১০ বছর বয়সী খুশি খাতুনও মারা গিয়েছে। মা সেরিনা বিবি এবং ছেলে ইরফান সেখ, আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। Renewed Xiaomi 11i 5G 6GB 128GB Green

No comments:

Post Top Ad

Pages