Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, May 13, 2022

দোষীসাব্যস্ত কুণাল কিন্তু শাস্তি দেবে না আদালত! আত্মহত্যা মামলায় চমকপ্রদ রায়

সংবাদ ভয়েস ৯ঃ কুণাল ঘোষের আত্মহত্যার চেষ্টায় মামলার অভুতপূর্ব রায় ঘোষণা করল আদালত। শুক্রবার বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য কুণাল ঘোষের আত্মহত্যার চেষ্টা মামলায় কুণাল ঘোষকে দোষীসাব্যস্ত করেন। কিন্ত, বিচারে দোষীসাব্যস্ত হলেও কুণাল ঘোষকে কোনও শাস্তি দেবে না আদালত। বিচারক জানিয়ে দিয়েছেন, আত্মহত্যার চেষ্টা হয়েছিল। সিদ্ধান্ত সঠিক ছিল না। শাস্তি বিধান করব না। বিচারপতি এদিন তাঁর অর্ডারে, জেল ও পুলিশের কড়া সমালোচনা করেন। বলেন, কুণাল ঘোষের লাইফ রিস্ক ছিল। খুন হতে পারতেন। যথাযথ নিরাপত্তা ছিল না। আর বলেন, কুণাল ঘোষ প্রেসিডেন্সি জেলে আত্মহ্ত্যার চেষ্টা করেছিলেন। ২০১৪ সালের ওই ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করা হল।
শুক্রবার কুণাল ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকারের পুলিশের দায়ের করা মামলাটির শুনানি ছিল। এমপি-এমএলএ আদালতে। সেই মামলার শুনানিতে বিচারপতি জানান, কোনও শাস্তি বিধান করব না। তবে শুধু বলব কুণাল ঘোষের এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করছেন করুন। যত অবসাদই হোক, আত্মহত্যা কখনই সমস্যার সমাধান হয় নয়।

No comments:

Post Top Ad

Pages