Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, May 26, 2022

পতিতাবৃত্তিও একটি পেশা, তবে পতিতালয় চালানো বেআইনিঃ সুপ্রিম কোর্ট

নতুন দিল্লিঃ শেষপর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত পতিতাবৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি দিল। পাশাপাশি জানিয়ে দেওয়া হল, পতিতালয় চালানো বেআইনি। সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশকে নির্দেশ দিয়েছে যে তারা যেন যৌনকর্মীদের কাজে হস্তক্ষেপ না করে। প্রাপ্তবয়স্ক এবং সম্মতিক্রমে যৌন কর্মরত মহিলাদের বিরুদ্ধে পুলিশের ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত নয়। 

করোনার সময় যৌনকর্মীদের সমস্যা নিয়ে দায়ের করা একটি পিটিশনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। আদালত বলেছে যে যৌনকর্মীরাও আইনের অধীনে মর্যাদা এবং সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চও যৌনকর্মীদের অধিকার রক্ষার জন্য ৬ টি নির্দেশ জারি করেছে। 

আদালত বলেছেন, যৌনকর্মীরাও দেশের নাগরিক। তারাও আইনের অধীনে সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। পতিতালয় চালানো বেআইনি - সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেন, সংবিধানের ২১ অনুচ্ছেদে এ দেশের প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে। কোনো কারণে পুলিশ যদি তাদের বাড়িতে অভিযান চালাতে হয়, তাহলে যৌনকর্মীদের গ্রেপ্তার বা হয়রানি করবেন না। নিজের ইচ্ছায় পতিতা হওয়া বেআইনি নয়, পতিতালয় চালানোই বেআইনি।

No comments:

Post Top Ad

Pages