Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, May 30, 2022

মুক্তিনাথ দর্শনে বিহারের এক পরিবারের সাত সদস্য নেপালের বিমানটিতে ছিলেনঃ দাবি


কাঠমুন্ডুঃ নেপালে তারা এয়ার ওয়েজের ধ্বংসপ্রাপ্ত বিমানটিতে বিহারের একই পরিবারের সাত সদস্য ছিলেন বলে দাবি করা হয়েছে। তারা মুক্তিনাথ দর্শনে জোমসোম যাচ্ছিলেন। দুর্ঘটনার পর সাতজনই নিখোঁজ। রবিবার, ২২ জন আরোহী নিয়ে নেপালের একটি বেসরকারী এয়ারলাইন দ্বারা পরিচালিত ৪৩ বছর বয়সী বিমানটি মুস্তাংয়ের কোওয়াং-এ পাওয়া গেছে। জানা গেছে, বিহারের ওই পরিবার তাদের বিমানে থাকার খবর নিশ্চিত করেছে। ওই সাতজন পোখরা থেকে মুক্তিনাথ দেখতে ‘তারা এয়ারের’ ফ্লাইটে উঠেছিলেন। 


 জানা গেছে, ধনুশা জেলার মিথিলা পৌরসভার বাসিন্দা রাজন কুমার গোলে তার বাবা ইন্দ্র বাহাদুর গোলে, মা রামমায়া তমাল, চাচা পুরুষোত্তম গোলে, খালা তুলসা দেবী তমাল, মামা মকর বাহাদুর তমাল এবং সুকুমায়া তমালকে নিয়ে যাচ্ছিলেন। বিমান সংস্থা জানিয়েছে যে ফ্লাইটে ২২ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে চারজন ভারতীয়, দুইজন জার্মান, ১৩ জন নেপালি যাত্রী এবং তিনজন ক্রু সদস্য হিসেবে চিহ্নিত। টুইন অটার 9N-এইটি বিমানটি পোখারা থেকে সকাল ৯.৫৫ টায় যাত্রা করে এবং সকাল ১০.০৭ টায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

No comments:

Post Top Ad

Pages