Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, June 27, 2022

ইউক্রেনের একটি শপিং মলে ক্ষেপনাস্ত্র হানা, নিহত ২, আহত ২০

 

নিউজ ডেস্কঃ ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রেমেনচুকের একটি ব্যস্ত শপিং মলে এক রুশ মিসাইল হামলা্য ২ জন সাধারন নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ২০ জন। তবে, ভিতরে কতজন আটকে আছেন, তা জানা যায়নি। একটি রুশ বিমান থেকে এই মিসাইল হামলা চালানো হয় বলে জানা গেছে।

 প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি হামলার বিষয়ে বলেন, রাশিয়া ক্রেমেনচুকের একটি ব্যস্ত শপিংমলে মিসাইল হামলা চালিয়েছে। হামলার সময় শপিংমলটিতে এক হাজারেরও বেশি মানুষ ছিলেন।
তিনি আরও বলেন, কল্পনাও করা সম্ভব না কতজন হতাহত হয়েছেন।
ইকোনোমিস্টের সাংবাদিক অলিভার ক্যারল ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, ভয়ানক চিত্র।
তিনি টুইটে বলেছেন, ক্রেমেনচুকে ভয়ানক চিত্র। রাশিয়ার মিসাইল শপিংমলে আঘাত করেছে। যে মানুষটি ফোনে কথা বলছেন তিনি বলছেন: মানুষ বিল্ডিংয়ের ভেতর আছে। দেওয়ালগুলো ধসে পড়া শুরু হয়েছে।

No comments:

Post Top Ad

Pages