Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, June 27, 2022

কুইন্সে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গুলি করে হত্যা

 

মেরিল্যান্ডঃ সতনাম সিং নামে৩১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে মেরিল্যান্ডের কুইন্সে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।  তিনি যখন একটি ভাড়া করা এসইউভিতে বসেছিলেন, তখন এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

পুলিশ জানিয়েছে যে সিংকে বুকে এবং ঘাড়ে গুলি করা হয়েছিল তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি পরে মারা যান। জানা গেছে, সতনাম সিং মৃত্যুর কিছুক্ষণ আগে এক বন্ধুর কাছ থেকে গাড়িটি ধার নিয়েছিল এবং কাউকে তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। গোয়েন্দারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, বন্দুকধারীর উদ্দেশ্য সিংকে হত্যা করা, না কি এসইউভির মালিককে হত্যা করার পরিকল্পনা করেছিল। তবেম এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী পায়ে হেঁটে সিং-এর কাছে এসেছিল, কিন্তু প্রতিবেশীরা বলছেন, এসইউভি পাশ দিয়ে যাওয়ার সময় একটি কালো ট্রাঙ্কসহ একটি রূপালী রঙের সেডান থেকে গুলি করা হয়েছিল। 


No comments:

Post Top Ad

Pages