Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, June 21, 2022

স্বামীর সঙ্গে ঝগড়াঃ নিজের তিন মাস বয়সী মেয়েকে দেয়ালে পিটিয়ে হত্যা

রাজস্থান: স্বামীর সঙ্গে ঝগড়ার পর দেওয়ালে ধাক্কা মেরে ৩ মাস বয়সী এক মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি রাজস্থানের ধোলপুর জেলার। গয়না নিয়ে স্বামীর সঙ্গে সামান্য কথা কাটাকাটির পর ক্ষিপ্ত হয়ে নিজের তিন মাস বয়সী মেয়েকে দেয়ালে পিটিয়ে হত্যা করে ওই মহিলা। স্বামীর অভিযোগের পর ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনাটি ধলপুর জেলার ভুরা সুন্দরপুরা গ্রামের। পুলিশ জানায়, ১৬ জুন সকালে চঞ্চল তার তিন মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে বসে ছিলেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সামান্য ঝগড়ার সময় স্ত্রী তার কোলে বসা মেয়েকে দেয়ালে ধাক্কা মারে, এতে সে গুরুতর আহত হয়। বাবা মেয়েটিকে উত্তরপ্রদেশের আগ্রা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসা চলাকালীন সে মারা যায়। গত ১৭ জুন স্বামী বাদী হয়ে স্ত্রী চঞ্চলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত মহিলাকে আদালতে পেশ করা হবে।

No comments:

Post Top Ad

Pages