নিউজ ডেস্কঃ বিহারের সারণ জেলার একটি সরকারী স্কুলের একজন শিক্ষক স্মার্ট ক্লাসে টিভি চ্যানেলে একটি অশ্লীল ভোজপুরি গান শুনছিলেন। যথারীতি, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীরাও ভোজপুরির অশ্লীল গান শুনতে শুরু করে।
এই সময়, এক ছাত্র ক্লাস রুমের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। ফলে সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে ।
ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক স্কুল-শিক্ষক নিজের ক্লাসের চেয়ারে বসে টিভিতে ভোজপুরী অশ্লীল গান শুনছেন। এ সময় তার সঙ্গে অনেক স্কুল পড়ুয়াও উপস্থিত ঞ্ছিল। সবাই শুধু মজা করেই এই গান দেখছেন না, উপভোগও করছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ছাত্র ক্লাস রুমের ভিডিও-ও তৈরি করছে। বলা হচ্ছে, এটি একটি সরকারি স্কুলের স্মার্ট ক্লাস, যেখানে স্কুল পড়ুয়াদের পড়ানোর জন্য একটি টিভিও বসানো হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment