নগাঁও: এক বুনো হাতির শাবক এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে নগাঁওকারবি আংলং সীমান্তবৰ্তী হাতিখালি শালবাড়িএলাকা থেকে। শালবাড়ি বনাঞ্চলের একটি পুকুরে একটি মৃত হাতি শাবক দেখে নিকটবর্তী হাতিখালি রেঞ্জ ফরেস্ট ডিভিশনের বনকর্মীদের খবর দেন কয়েকজন স্থানীয় যুবক। তবে হাতি শাবকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। উল্লেখ করা যেতে পারে, রবিবার মধ্যরাতে কারবি আংলং জেলার বোকাজানে চলন্ত ট্রেনের ধাক্কায় এক বুনোহাতির মৃত্যু হয়। হাতিটির মৃত্যু হয়েছে আপ ১৫৬৬৫ নম্বর বিজি যাত্ৰীবাহী ট্রেনের ধাক্কায়। দারোগাবাগানের কাছে ঘটনাটি ঘটে। জানা গেছে, নয়টি হাতির এক দল রেললাইন পার হওয়ার সময় দুৰ্ঘটনাটি ঘটে।

No comments:
Post a Comment